সাধারণত আলু, বেগুন, পেঁয়াজ, পনির এগুলোর পাকোড়া খেয়েছেন। আজকে আমরা পাউরুটির পাকোড়া তৈরি করবো যা সব বয়সের মানুষ পছন্দ করবে এবং এটি খুব সহজে তৈরি করা যাবে যা খেতে খুব সুস্বাদু।

উপকরণঃ
- ৩ পিস পাউরুটি
- ক্যাপসিকাম ১/২ কাপ
- ধনেপাতা ৪ চামচ
- কাঁচা মরিচ ৪ পিস
- পেঁয়াজ ২ পিস
- আদা বাটা ১ চামচ
- রসুন বাটা ১ চামচ
- চিকেন পিস ১/২ কাপ
- লবন (প্রয়োজন মত)
- সস ২ বা ৩ চামচ(ঘরোয়া তৈরি)
- চাট মশলা ১ চামচ
- চালের গুঁড়ো ২ চামচ
- পাউরুটি গুঁড়ো (প্রয়োজন মত)
- ডিম ১ টা
সস তৈরিঃ
প্রথমে ১ কাপ দুধ, ১ কাপ সয়াবিন তেল, ২ বা ৩ চামচ চিনি, ২ চামচ চিলি সস, ২ চামচ টমেটো সস,
১ চামচ ভিনেগার তারপর সব একসাথে ব্লেন্ডারে মিক্স করুন।
পাউরুটির পাকোড়া তৈরিঃ
প্রথমে পাউরুটি গুলো টুকরো টুকরো করতে হবে। তারপর পেঁয়াজ ও মরিচ গুলো কেটে অল্প আঁচে তেলে ভাঁজতে হবে। ১ টি বাটিতে রুটি গুলো নিয়ে তারমধ্যে পেঁয়াজ ও মরিচ ভাঁজা দিয়ে বাকি
উপকরণ গুলো মেশাতে হবে।

মেশানোর পর বল আকৃতির বানাতে হবে।

তারপর পাউরুটির গুড়োতে মিশিয়ে ১ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে।
তারপর মিডিয়াম আঁচে ভাঁজুন এবং উপভোগ করুন সস দিয়ে।
Tags:
Quick recipe