ঘরোয়া পিজা ওভেন ছাড়া তৈরি করুন




ঘরোয়া মশলা তৈরিঃ
  1. তেজপাতা ৬/৭ টি
  2. স্টার ফুল ২ টি
  3. জিরা ২ চামচ
  4. এলাচি ৬ টি
  5. জয়ফল ও জয়ীএী ১ টুকরো
  6. দারচিনি ২ টা
  7. কালো গোল মরিচ ১০-১২ টি
উপরের সবগুলো মশলা অল্প আঁচে ভেজে ব্লেন্ডার করতে হবে।
তারপর মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে উপরের মশলার সাথে কাঁচা মরিচ বাটা,টমেটো সস,বাটার মিল্ক(১/২ কাপ দুধের সাথে ১ টুকরো লেবুর রস অথবা ভিনেগার মিশালেই তৈরি যাবে।) চাইলে ১ দিন মেরিনেট করে রাখা যাবে অথবা ২ ঘণ্টা।

তারপর অল্প আঁচে ভাজতে হবে।


টপিংস এর জন্য প্রথমে সবজি তৈরি করা হলোঃ
  1. ক্যাপসিকাম ১.৫ কাপ
  2. পিঁয়াজ ১ কাপ
  3. অলিভয়েল
  4. অরেগেনো
  5. লবণ
উপরের সবগুলো একসাথে অল্প আঁচে রান্না করতে হবে।

মাশরুম রান্নাঃ
  1. মাশরুম ১ কাপ
  2. অলিভয়েল
  3. অরেগেনো
  4. লবণ
মাশরুমগুলো ছোট ছোট কেটে অল্প আঁচে রান্না করতে হবে।

ডো তৈরি প্রক্রিয়াঃ
  1. আটা ২ কাপ
  2. তেল ৫ চামচ
  3. লবণ ১/২ চামচ
  4. দুধ ১/২ কাপ
  5. ইস্ট ১ চামচ
সবগুলো একসাথে মিশিয়ে নরমাল পানি দিয়ে নরম করে মাখাতে হবে। তারপর গরম জায়গায় রাখতে হবে।

সস তৈরিঃ

  1. টমেটো সস
  2. চিলি সস
  3. মাস্টার্ড সস
  4. সয়াসস

সবগুলো একসাথে মিশালেই তৈরি হয়ে যাবে।

মেয়োনিজ তৈরিঃ

  1. ঠান্ডা দুধ ১কাপ
  2. তেল ১.৫ কাপ
  3. চিনি ৩ চামচ
  4. চিলি সস
  5. লেবুর রস

প্রথমে দুধ, চিনি , লেবুর রস দিয়ে ব্লেন্ড করতে হবে। তারপর বাকি উপকরণ একসাথে আবার ব্লেন্ড করতে হবে। তৈরি হয়ে গেল মেয়োনিজ।

ডো ফুলে উঠার পর হাত দিয়ে প্রেস করতে হবে যাতে ভেতরের বাতাস বের হয়ে যায়। তারপর গোল শেপের করে বানিয়ে কাটা চামচ দিয়ে ছিদ্র করতে হবে তারপর টপিংস আর সস দিতে হবে ইচ্ছানুযায়ী।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন