আজকাল কম-বেশি সবাই চুল পড়ার সমস্যায় ভুগছেন। চুল পড়তে পড়তে একসময় মাথায় টাক দেখা দেয়। বিশেষ করে মেয়েরা এই সমস্যার সম্মুখীন হচ্ছে। চুল ঝরে পড়া সমস্যাটি নতুন কিছু নয়, তবে চুল পড়ারও একটা নিদিষ্ট সীমা আছে। আমাদের চালচলন, খাদ্যাভ্যাসের উপর অনেকাংশে নির্ভর করে চুল পড়ার পিছনে। চুল কেরাটিন নামক একরকম প্রোটিন দিয়ে তৈরি এবং ৯৭ শতাংশ প্রোটিন ও ৩ শতাংশ পানি র্য়েছে। চুলের যেটুকু আমরা দেখি সেটি মৃত কোষ।নানা কারণে চুলে সমস্যা দেখা দেয়। তাই কি কারণে চুল পড়ছে তার সঠিক কারণ জানতে পারলে অতি সহজে চুল পড়া নিরাময় করা যাবে।
চুল পড়ার কারণ গুলো হলোঃ
১। অতিরিক্ত পরিমাণে খুশকি হওয়া।
২। রেস্টিং ফেজ এর জন্য।
৩। ডায়েট করার কারণে।
৪। ক্ষতিকর UV রশ্মির জন্য ।
৫। চুলে সঠিক পণ্য ব্যবহার না করা।
৬। চুলে অতিরিক্ত হিট দেওয়া।
৭। কেমিক্যাল ব্যবহার করা।
৮। অতিরিক্ত টাইট করে চুল বাঁধা।
৯। ভেজা অবস্থায় চুল আঁচড়ানো।
১০। মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া এর জন্য।
উপরোক্ত সমস্যাগুলো থেকে পরিএাণ পাওয়ার জন্য ঘরোয়া কিছু উপায় অবলম্ভন করলেই যথেষ্ট।উপায়গুলো নিমোক্তঃ
১। লেবুর রসঃ সম্পূর্ণ একটা লেবুর রস নিয়ে তার সাথে নারিকেল তেল অথবা অন্য যেকোন তেল মিশিয়ে ১ ঘণ্টা মাথায় দিয়ে রাখতে হবে।চাইলে ওইদিন শ্যাম্পু করতে পারবে কিন্ত আরো ভালো ফল পেতে হলে শুধু পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।পরেরদিন শ্যাম্পু করে ফেলতে হবে, শ্যাম্পু করার পর এক মগ পানিতে অর্ধেকলেবুর রস মিশিয়ে চুলের নিচের অংশে ঢালতে হবে। এতে করে চুল নরম ও সিল্কি হবে।
২।পেঁয়াজের রসঃ রাতের বেলা ঘুমানোর ১ ঘণ্টা আগে পেঁয়াজের রস করে দিতে হবে, ১ ঘণ্টা পর না ধুয়েই ঘুমিয়ে পড়তে হবে।সারারাত দিয়ে রাখলে অনেক উপকার হয়, চুল পড়া অনেকাংশে কমে যায়।সপ্তাহে অন্তত তিনবার এটা ব্যবহার করতে হবে।
৩।এ্যালোভেরা এবং মেথির মিশ্রণঃ রাতের বেলা মেথি ভিজিয়ে রাখতে হবে। পরেরদিন এ্যালোভেরা আর মেথি একসাথে মিশিয়ে ব্লেনডারে ব্লেন্ড করে তারপর মাথায় দিতে হবে।না শুকানো পর্যন্ত মাথায় দিয়ে রাখতে হবে। তারপর চাইলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে অথবা শুধু পানি দিয়ে পরেরদিন শ্যাম্পু করলে হবে।
উপরের উপাদানগুলো দেওয়ার পর একদিন রাখার পর শ্যাম্পু করলে অনেক ভালো ফল পাওয়া যাবে।এমনকি রক্তের সার্কোলেশনও বৃদ্ধি পায় যা চুল পড়া অনেকাংশে কমায়।
এছাড়া একটি তেল তৈরি করে ব্যবহার করতে পারেন যা অনেক কাজে দেয়।তেল তৈরির নিয়মাবলীঃ
উপকরণঃ
১।নারিকেল তেল;
২।এ্যালোভেরা এবং
৩।পেঁয়াজ
প্রস্তুত প্রণালিঃ
আধা-কাপ নারিকেল তেল আর এ্যালোভেরা না ছুলিয়ে কুচি কুচি করে কেটে একটি পাএে নিয়ে অল্প আঁচে জাল দিতে হবে যতক্ষন না এ্যালোভেরার রং পরিবর্তন হচ্ছে।তারপর ঠান্ডা হয়ে গেলে বোতলে ভরে রাখা যাবে।মাথায় দেওয়ার সময় পেঁয়াজের রস মিশিয়ে দিতে হবে।গোসলের এক ঘণ্টা আগে দিয়ে রাখতে হবে তারপর পানি দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে শ্যাম্পু করা যাবে না,পরেরদিন শ্যাম্পু করতে হবে তারপর লেবু মিশ্রিত পানি দিতে হবে। সপ্তাহে তিনবার ব্যবহার করতে হবে। একটানা দুই মাস ব্যবহার করলে ইনশা'আল্লাহভালো ফল পাবেঙ।এছাড়া কেউ চাইলে পেঁয়াজ ছাড়া নরমালি ব্যবহার করতে পারবে।
Tags:
Self Treatment